শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পার্বত্য চট্টগ্রাম চুক্তির পর প্রথম ভ্রাতৃহত্যার শিকার প্রদীপ লাল ও কুসুম প্রিয় হত্যার বিচার ২৮ বছর কুড়িগ্রামে প্রকাশ্য নিলাম গোপনে বেনামে সারলেন এসিল্যান্ড, কবে নিলাম হয়েছে জানেন না সর্বোচ্চ দরদাতা! রাঙামাটির কাউখালীতে গণতান্ত্রিক যুব ফোরামের দুই যুগ পূর্তি উপলক্ষে পোস্টারিং দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলার গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রি—অভিযানে আটক ১ দিনাজপুরের বিরামপুরে পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলা পুলিশে তথ্য দেওয়ার‘অপরাধে’ হত্যা চেষ্টার অভিযোগ শার্শায় জমি দখলের নামে মা-মেয়েকে নির্মম নির্যাতন: সাবেক এমপির নাম ভাঙিয়ে ‘গুন্ডা’ রবির তান্ডব কুড়িগ্রামের কাঁঠালবাড়ি বাজারে ব্যবসায়ী সমাজের আইডল মোঃ মিলন মিয়া কক্সবাজারে ‘আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব’ গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ হরমুজ সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগ প্রস্তাবে নিরাপত্তা পরিষদে ভোট আজ

বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে: সালাহ্ উদ্দিন

  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ২৯২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা -৫ আসনে উপ-নির্বাচনে অধিকাংশ কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী সালাহ্ উদ্দিন আহম্মেদ। আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভোটকেন্দ্রের পরিবেশ দেখতে এসে সাংবাদিকদের সামনে এ অভিযোগ করেন তিনি।

সালাহ্ উদ্দিন আহম্মেদ বলেন, এই নির্বাচনে কারচুপি চেষ্টা চলছে। সকাল থেকেই আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে ঢাকা-৫ আসনের বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন তাঁরা। আমাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তিনি বলেন, এই আসনের ১৪টি ওয়ার্ডের অধিকাংশ কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার খবর পেয়েছি। অথচ এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কোনো ভূমিকা রাখছেন না। যখনই কোনো অনিয়ম হয়েছে, আমাদের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রিসাইডিং অফিসার এবং প্রশাসনের দায়িত্বপ্রাপ্তদেরকে জানানো হয়েছে। কিন্তু তাঁরা কোনো সদুত্তর দেননি, নীরব ভূমিকা পালন করছেন।

সালাহ্ উদ্দিন আহম্মেদ আরো বলেন, সাংবাদিক ভাইদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনার জাতির বিবেক; আপনারা জনগণের চোখ। জনগণ আজ কী অবস্থায় আছে তা আপনারা তুলে ধরবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com