বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি হামলায় নিহত ৭ স্কুল পর্যায়ে অনলাইনে ক্লাস নেওয়ার কথা চলছে: শিক্ষামন্ত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল এডিপির অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাসিক বাজেট পর্যালোচনা সভা চট্টগ্রামে ব্যাংক জালিয়াতির মাধ্যমে ৭ কোটি ৪০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ১ হামের প্রাদুর্ভাব ও নিউমোনিয়াজনিত শিশুমৃত্যু রোধে সঙ্গে কাজ শুরু করেছে আইসিডিডিআরবি নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩৫,০০০ লিটার ফার্নেস অয়েল ও ৯,০০০ লিটার ডিজেল জব্দ

সাংবাদিক রুহুল আমিন গাজী কারাগারে

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৩০১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি ও দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

তাকে গ্রেফতার করে গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির করে পুলিশ। আসামিপক্ষ থেকে অসুস্থতার কারণ দেখিয়ে জামিন আবেদন করা হয়। অপরদিকে রাষ্ট্রপক্ষে বিশেষ পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান আসামির জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর ওই আদেশ দেন।

আজাদ রহমান বলেন, রাজধানীর হাতিরঝিল থানার নন প্রসিকিউশন মামলায় (জিডি) আসামির বিরুদ্ধে ২২ সেপ্টেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পুলিশ সেই পরোয়ানামূলে তাকে গ্রেফতার করে আদালতে হাজির করে। মামলায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে (একাংশ) ও ডিইউজে (একাংশ) আয়োজিত বিক্ষোভ সমাবেশে রুহুল আমিন গাজীর মুক্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। রুহুল আমিন গাজীসহ সব সাংবাদিকের মুক্তির দাবিতে ডিইউজের উদ্যোগে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণাও দেয়া হয়।

ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজের মহাসচিব এম আবদুল্লাহ, সাবেক মহাসচিব এমএ আজিজ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ডিইউজের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বিএফইউজের সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন রোকন, ডিইউজের সহ-সভাপতি শাহীন হাসনাত ও রাশেদুল হক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি একেএম মহসীন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com