বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫ স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা বগুড়ায় ১ হাজার ৬৬২টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে

মেসি-দেম্বেলের গোলে ইউভেন্তুসকে হারাল বার্সেলোনা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ২৮১ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে হারলেও উয়েফা চ্যাম্পিয়নস লিগে জয় পেয়েছে বার্সেলোনা। বুধবার দিবাগত রাতে ইতালির চ্যাম্পিয়ন জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়েছে বার্সা। এমন জয়ে গোলের দেখা পেয়েছেন উসমান দেম্বেলে ও লিওনেল মেসি।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে জুভেন্টাসের হয়ে এদিন খেলতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। তার অভাব ঘরের মাঠে টের পেয়েছে জুভেন্টাস। ম্যাচের ১৪ মিনিটেই পিছিয়ে পড়ে তারা। এ সময় বামদিক থেকে লিওনেল মেসির লম্বা পাস ডানদিকে খুঁজে পায় দেম্বেলেকে। দেম্বেলে বল নিয়ে সামনের দিকে এসে জুভেন্টাসের রক্ষণভাগের তিনজন খেলোয়াড়কে বোকা বানিয়ে উঁচু শটে বল জালে জড়ান।

অবশ্য ৩০ মিনিটে বল জালে জড়িয়েছিল জুভেন্টাসও। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া সাদা-কালো শিবির বিরতির পর আরো একবার বল জালে জড়িয়েছিল। ভিএআরে সেটিও বাতিল হয় অফসাইডের কারণে।

৮৫ মিনিটে আন্দ্রে পিরলোর শিষ্য মেরিহ দেমিরাল দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় জুভেন্টাস। ম্যাচের অন্তিম মুহূর্তে বার্সাকে পেনাল্টি উপহার দেয় তুরিনের ওল্ড লেডিরা। এ সময় ফেদেরিকো বক্সের মধ্যে ফাউল করেন আনসু ফাতিকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে লিওনেল মেসি গোল করে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

গ্রুপ পর্বে দুই ম্যাচে মাঠে নেমে দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে কাতালানরা। সমান ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিযে জুভেন্টাস রয়েছে দ্বিতীয় স্থানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com