মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মাধবপুরের যুবদলের সভাপতি বিরুদ্ধে বিজিএফ’র চাউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ রাজশাহীতে ঈদ ঘিরে বড় বিপদের সংকেত বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

২০০ অভিবাসী নিয়ে নৌকাডুবি, অন্তত ১৬০ জনের মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ২৭৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: সেনেগাল উপকূলে ২০০ অভিবাসী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১৬০ জন ডুবে মারা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) ও জাতিসংঘের অভিবাসী সংস্থা।

গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের অভিবাসী সংস্থা জানিয়েছে ২০০ জন যাত্রী নিয়ে নৌকাটি সেনেগালের মৎস রাজধানী এমবর থেকে ছাড়ে। সেখান থেকে ছাড়ার কয়েক ঘণ্টা পর রাজধানী ডাকার থেকে ১০০ কিলোমিটার দূরে যাওয়ার পরই নৌকাটিতে আগুন ধরে যায়। দ্রুত সেখানে স্পেন ও সেনেগালের নৌবাহিনীর সদস্যরা পৌঁছায়। এ ছাড়া জেলেরাও এগিয়ে আসে উদ্ধার কাজে। তারা ৬০ জনের মতো অভিবাসীকে উদ্ধার করতে সক্ষম হয়। বাকিরা ডুবে মারা যায়।

সাম্প্রতিক সময়ে এই রুটে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের চাপ বেড়েছে। আন্তর্জাতিক অভিবাসী সংস্থার মতে গেল সেপ্টেম্বর মাসেই ১৪টি নৌকায় করে ৬৬৩ জন অভিবাসীকে সমুদ্রে ভাসতে দেখা গেছে। তার মধ্যে ২৬ শতাংশ নৌকাডুবির ঘটনার শিকার হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসী সংস্থার মতে গেল বছর ক্যানারি দ্বীপে ২ হাজার ৫৫৭ জন অভিবাসী এসেছিলেন অবৈধ পথে। এবার সেই সংখ্যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি, ১১ হাজার!

এই রুটে ২০১৯ সালে মারা গিয়েছিল ২১০ জন। এবার অক্টোবর পর্যন্তই মারা গেছে ৪১৪ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com