শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

দ্বিতীয় দেশ হিসেবে ফাইজারের টিকার অনুমোদন বাহরাইনে

  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৮৯ বার পঠিত

এবার মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার ও তাদের জার্মান অংশীদার বায়োএনটেকের তৈরি করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে বাহরাইন। বিশ্বে দ্বিতীয় দেশ হিসেবে এই টিকার অনুমতি দিল দেশটি। সম্প্রতি প্রথম দেশ হিসেবে এই টিকা ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাজ্য।

শুক্রবার (৪ ডিসেম্বর) বাহরাইনের জাতীয় স্বাস্থ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এনএইচআরএ)  এই টিকার অনুমোদনের কথা জানায়। ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে বাহরাইন। এটি উচ্চঝুঁকিপূর্ণ রোগীদের ওপর ব্যবহার করা হবে।

তবে কবে নাগাদ এই টিকা ব্যবহার করা শুরু হবে এববং কী পরিমাণ ভ্যাকসিন কেনা হয়েছে, এমন কিছু জানায়নি বাহরাইন। ফাইজার-বায়োএনটেক কর্তৃপক্ষও কিছু বলেনি।
করোনাভাইরাস থেকে সেরে উঠতে তিন সপ্তাহের ব্যবধানে ফাইজারের টিকার দুটি ডোজ নিতে হবে।

এর আগে বাহরাইন সিনোফার্মের তৈরি চীনা টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল। ইতোমধ্যেই অন্তত ৬ হাজার মানুষের ওপর তা ব্যবহারও করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com