শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

এখনও টি-টেন লিগে আইকন শহিদ আফ্রিদি

  • আপডেট টাইম : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ২৯২ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: বয়স ৪১ ছুঁই ছুঁই। কিন্তু এখনও যেন তারুণ্য শেষ হচ্ছে না পাকিস্তানের বুমবুম খ্যাত শহিদ আফ্রিদির। জাতীয় দল থেকে অনেক আগেই অবসরে চলে গেছেন তিনি। কিন্তু এখনও ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে যাচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। সম্প্রতি তিনি খেলেছেন শ্রীলঙ্কার এলপিএলেও। যদিও ব্যক্তিগত কারণে পুরো টুর্নামেন্ট খেলতে পারেননি।

এবার আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিতব্য টি-টেন লিগের আগামী আসরের জন্য আইকন খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে আফ্রিদিকে এবং পাকিস্তানের ফ্রাঞ্চাইজি লাহোর কালান্দার্সের হয়ে খেলার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছেন।
আগামী বছর জানুয়ারির ২৮ তারিখ শুরু হবে টি-টেন লিগ। শেষ হবে ৬ ফেব্রুয়ারি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ।

লাহোর কালান্দার্সের প্রধান নির্বাহী সামিন রানা বলেন, ‘শহিদ আফ্রিদি একজন অভিজ্ঞ এবং আকর্ষনীয় ক্রিকেটার। আবুধাবি টি-টেন লিগে লাহোর কালান্দার্সে আবারও তাকে আইকন খেলোয়াড় হিসেবে স্বাগত জানাতে পেরে আমরা গর্ব বোধ করছি। আশা করি তার উপস্থিতি লাহোর কালান্দাসর্কে অন্য উচ্চতায় নিয়ে যাবে।’

২০১৯ সালেও আফ্রিদি একই চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু খেলতে পারেননি তিনি। কারণ, সেবার পাকিস্তান ক্রিকেট বোর্ড আফ্রিদিসহ দেশটির সাবেক এবং বর্তমান কোনো ক্রিকেটারকেই এনওসি দিতে অপারগতা প্রকাশ করে। কারণ, আরব আমিরাতের সঙ্গে পাকিস্তানের কুটনৈতিক সম্পর্কের টানাপড়েন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com