শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহ জেলায় বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে তালায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা ডিসির বক্তব্যের প্রতিবাদে তালায় ওলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ সমাবেশ কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ পিরোজপুরে মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান জীবন কোনোদিনই সরল ছিল না : জয়া জাতীয় স্বার্থে সরকারি ও বিরোধীদলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জামায়াত আমির এডিপি বাস্তবায়ন ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে ইতালিতে

  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ২৯৪ বার পঠিত

অনলাইন ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে ইতালিতে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী রোববার (১০ জানুয়ারি) দেশটিতে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৬২৭ জন। আর মারা গেছে ৩৬১ জন। শনিবার সেখানে আক্রান্ত হয়েছিল ১৯ হাজার ৯৭৮ জন। আর মারা গিয়েছিল ৪৮৩ জন। খবর আনাদোলু এজেন্সির।

ইতালির সরকার করোনাভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে নতুন বিধি-নিষেধ আরোপের চিন্তাভাবনা করছে। আগামী সপ্তাহে এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় যেসব এলাকায় সংক্রমণ বেশি সেসব এলাকায় নতুন করে বিধি-নিষেধ আরোপ করার সিদ্ধান্ত নেওয়া হবে। আর সেটি কার্যকর করা হবে ১৬ জানুয়ারি থেকে।
অবশ্য দেশটিতে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচিও চলছে। এ পর্যন্ত ৫ লাখ ৯০ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে। যা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

অবশ্য দক্ষিণ ক্যাম্পানিয়া অঞ্চলে টিকাদান কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। কারণ, সেখানকার জন্য নির্ধারিজ ডোজ ইতোমধ্যে শেষ হয়েছে। টিকাদান শুরু করার দুই সপ্তাহের মধ্যেই তাদের প্রাপ্ত প্রথম লটের টিকা শেষ হয়ে গেছে। আরো বেশ কয়েকটি অঞ্চল সরকারকে জানিয়েছে যে তাদের প্রাপ্ত টিকাও প্রায় শেষের পথে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com