রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস কাল বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু বাংলাদেশ-মার্কিন বাণিজ্য চুক্তির আড়ালে লুকিয়ে আছে জাতীয় স্বার্থের মরণফাঁদ ধামইরহাটে উৎসব মুখর পরিবেশে ঐতিহাসিক মে দিবস পালিত মাধবপুরে ডাকাত সহিদ গ্রেফতার, জনতার হাতে আটক শেষে পুলিশের হেফাজতে দেশের শ্রমিক শ্রেণী দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার : মির্জা ফখরুল মে দিবস উপলক্ষে সিটিজেনস এগিনেষ্ট করাপশনের আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরের ‎বিরামপুরে নানা আয়োজনে মহান মে দিবস পালিত পরিবহন সেক্টরকে চাঁদাবাজিমুক্ত করার ঘোষণা, পিরোজপুরে শ্রমিক সমাবেশ। পিরোজপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত

বাংলাদেশকে ১৫০২ কোটি টাকা ঋণ দিচ্ছে ফ্রান্স

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৩০৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে ১৫ কোটি ইউরো ঋণ দিচ্ছ ফ্রান্স সরকারের অর্থায়নকারী সংস্থা এজেন্সি ফ্রান্সেস ডেভেলপমেন্ট (এএফডি)। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ হাজার ৫০২ কোটি টাকা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জানিয়েছে, এ ঋণের টাকা যেকোনো খাতে খরচ করতে পারবে বাংলাদেশ সরকার।

ইআরডি’র সূত্র জানিয়েছে, এ ঋণের সুদের হার হবে দেড় শতাংশ। ঋণের অর্থ করোনার মোকাবিলায় টিকা আমদানিসহ নানা খাতে ব‌্যয় করা হবে।
এ ঋণের বিষয়ে খুব শিগগির এএফডির সঙ্গে চুক্তি হবে। আগামী এপ্রিলের মধ্যে ঋণের অর্থ ছাড় শুরু হবে বলে আশা করা হচ্ছে।

করোনা মহামারির কারণে দেশের অর্থনীতি কিছুটা বিপর্যস্ত হয়েছে। তাই অর্থনীতি পুনরুদ্ধারে সরকার ইতোমধ্যে ১ লাখ ২১ হাজার ৩৫৩ কোটি টাকার প্রণোদনা প‌্যাকেজ ঘোষণা করেছে। অর্থ মন্ত্রণালয়ের হিসাবে প্যাকেজের আকার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪ শতাংশের বেশি, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জিডিপি বিবেচনায় সর্বোচ্চ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com