শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করা হবে : ড. রাশেদ আল মাহমুদ অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান

দেশে করোনায় আরও ১৪ মৃত্যু, শনাক্ত ৮৯০

  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ২৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ছয়জন ও নারী আটজন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৮৩৩ জনে। এই সময়ের মধ্যে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ৮৯০ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৯১০ জন।

বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯৯টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৩৩৮টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৭২৭টি নমুনা পরীক্ষা করা হয়।

এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন চার লাখ ৬৯ হাজার ৫২২ জন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পঞ্চাশোর্ধ্ব চারজন এবং ষাটোর্ধ্ব ১০ জন রয়েছেন। বিভাগীয় হিসেব অনুযায়ী, মৃতদের মধ্যে ঢাকায় ১০জন, চট্টগ্রামে দুইজন, খুলনায় একজন এবং সিলেটের একজন রয়েছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর দশদিনের মাথায় ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com