বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

যুক্তরাজ্যে করোনায় প্রাণ হারালো এক লাখের বেশি মানুষ

  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ২৭৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। এখন পর্যন্ত দেশটিতে প্রাণ হারিয়েছেন এক লাখের বেশি মানুষ।

চলমান টিকা কার্যক্রমের প্রভাব পুরোপুরি শুরুর আগে আরো প্রাণহানি ঘটতে পারে বলে জানিয়েছেন ইংল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। মঙ্গলবার (২৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

করোনায় মৃতের সংখ্যার দিক থেকে ব্রিটেনে পঞ্চম স্থানে রয়েছে এই মুহুর্তে। দেশটিতে শুধুমাত্র মঙ্গলবারেই প্রাণ হারিয়েছেন ১ হাজার ৬৩১ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজারের বেশি।

দেশটিতে করোনাভাইরাস মহামারীতে মৃতের সংখ্যা ভয়াবহ দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বেসামরিক নাগরিকদের চেয়ে ছাড়িয়ে গেছে ইতিমধ্যে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জানান, মৃতের এই পরিসংখ্যানের মধ্যে যে গভীর দুঃখ রয়েছে তা পরিমাপ করা কঠিন। অনেক পরিবার শেষ বিদায় জানানোর সুযোগটুকুও পাচ্ছেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com