শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

রাজধানীতে আবারও কিশোর খুন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬৭ বার পঠিত

রাজধানীতে আবারও কিশোর খুনের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বনানীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাকিল নামে এক কিশোর খুন হয়েছে। পরিবার জানায়, তুচ্ছ ঘটনা ও পূর্বশত্রুতার জের ধরেই এক‌ই এলাকার সুজন তার বন্ধুদের নিয়ে শাকিলের বুকে ছুরি চালায়। এ ঘটনায় দায়ীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

আদরের ছোট ছেলে শাকিল আর ফিরবে না, আদর মাখা কণ্ঠে ডাকবে না বাবা-মাকে। হঠাৎ এমন বিদায় মানতে পারছেন না শাকিলের বাবা। তার আর্তনাদে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।

শাকিলের পরিবার জানায়, কয়েক মাস আগে বস্তি এলাকার ১৭ বছর বয়সী সুজন নামে এক কিশোরের সঙ্গে ঝগড়া হয়েছিল ১৩ বছর বয়সী শাকিলের। বুধবার রাতে ৪-৫ জন কিশোর তাকে কড়াইল বস্তির বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাত সাড়ে ১০টার দিকে বানানী স্টার কাবাবের পাশে রাস্তায় নিয়ে বুকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় শাকিলকে মহাখালি আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাকিলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করেছে পরিবার।

কড়াইল বস্তির ইন্টার ভিডা পাঠশালার তৃতীয় শ্রেণিতে পড়তো শাকিল। দুই ভাইয়ের মধ্যে ছোট সে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com