রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যশোরের একটি মসজিদে ইতিকাফে বোসেছে দেশি-বিদেশি মোট ১৬০০ জন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক কাউন্সিলর মিন্টু দুই দিনের রিমান্ডে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ালো এনবিআর কাউকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত করা যাবে না—সেলিম উদ্দিন গণভোটের রায় বাস্তবায়ন করার আগে সংবিধানে সংশোধন আনতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন বরিশালে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা বগুড়া-৬ উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সিটিটিসি’র অভিযানে ৯ জন মাদকসেবী গ্রেফতার

বিয়ে না হওয়ায় প্রেমিক-প্রেমিকার একসঙ্গে বিষপান, প্রেমিকের মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৫৫ বার পঠিত

পটুয়াখালীর মহিপুরে প্রেমিক-প্রেমিকা একসঙ্গে বিষপান করেছে। এ ঘটনায় প্রেমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লতাচাপলী ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে।

তাদের দুজনই একই ইউনিয়নের আলিপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, প্রায় দুই বছর আগে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু পারিবারিকভাবে তাদের প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে গত বছর ওই তরুণীকে অন্যত্র বিয়ে দেয়। পরে বৃহস্পতিবার রাতে তারা দুজনে একসঙ্গে বিষপান করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আর আহত অবস্থায় ওই তরুণী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com