শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খেলাধুলায় মনোযোগী শিশুদের বিপথ থেকে ফিরিয়ে আনা সম্ভব: নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী: ব্যারিস্টার ফুয়াদ পিরোজপুরে আইসক্রিম কারখানার মালিক কে অর্থদণ্ডসহ কারাদণ্ড মুন্সীগঞ্জে ২টি ইউনিয়নে ভূমি অফিসের নতুন ভবন কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবৈধ ক্যাসিনো সম্রাট মোস্তাফিজুর কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে নতুন মুখ হিসেবে মেয়র পদে মাঠে নেমেছেন মোঃ আব্দুল আলীম ৫০০ টাকায় সাংবাদিক তৈরির কারখানা “দৈনিক বাংলার সংবাদ” নামে একটি ভুয়া প্রতিষ্ঠান ইরাকের বিরুদ্ধে কুয়েত সীমান্ত চৌকিতে ড্রোন হামলার অভিযোগ পিরোজপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা

নারীর শ্লীলতাহানির অভিযোগে সুজন গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ২৮০ বার পঠিত

উত্তরখান প্রতিনিধিঃ উত্তরখান হযরত শাহ্ কবির (রহঃ) মাজার ওয়াকফ্ এষ্টেট কেন্দ্রীয় জামে মসজিদ ও মাজারের কথিত খাদেম সুজন সানজিদা নামক এক নারী পরিচ্ছন্ন কর্মীকে শ্লীলতা হানির অভিযোগে উত্তরখান থানা পুলিশ তাকে গ্রেফতার করেন এবং সানজিদার লিখিত অভিযোগে মামলা নিয়ে (যাহার নং-২, তাং ০৫/০৪/২০২১ ইং) তাকে আদালতে প্রেরন করে। একাধিক সূত্রে জানা যায় অভিযোগকারী সানজিদা দীর্ঘদিন ধরে হযরত শাহ্ কবির (রহঃ) মাজার প্রাঙ্গনে নিয়মিত ঝাড়ু মোছাসহ মাজার খেদমতে নিয়োজিত ছিল।

 

সুজন দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছে। মাজারে অবস্থিত একাধিক পাগল ও নারী পরিচ্ছন্ন কর্মীরা জানায় সুজন প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবৎ তাদেরকে কুপ্রস্তাব ও যৌন হয়রানি করে আসছে। তার প্রস্তাবে কেউ রাজি নাহলে তাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করা হয় এবং মাজার থেকে জোড় পূর্বক বের করে দেওয়া হয়। সুজন এতটাই প্রভাবশালী যে, তার ভয়ে কেউ মুখ খুলে না।

মাজারে আগত আশেকান ভক্তবৃন্দ ও এলাকাবাসীরা জানায় ওয়াকফ্ এষ্টেট এর কোন প্রকার নিয়োগপত্র ছাড়াই সে সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন, মসজিদের খতীব লেহাজ উদ্দিন ও ইমাম বশির উদ্দিনের প্রভাব খাটিয়ে নিজেকে খাদেম পরিচয় দিয়ে জোড়পূর্বক মাজার এবং মসজিদের অনুদান আত্মসাৎ করে। এলাকাবাসীর দাবী ইসলামী কোন জ্ঞান অর্জন ছাড়াই সুজন কিভাবে এত বড় মসজিদ ও মাজারের খাদেমের দায়িত্ব পালন করে এ বিষয়ে তারা ওয়াকফ্ এষ্টেটের প্রশাসক ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com