শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে : শিক্ষামন্ত্রী খেলাধুলায় মনোযোগী শিশুদের বিপথ থেকে ফিরিয়ে আনা সম্ভব: নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী: ব্যারিস্টার ফুয়াদ পিরোজপুরে আইসক্রিম কারখানার মালিক কে অর্থদণ্ডসহ কারাদণ্ড মুন্সীগঞ্জে ২টি ইউনিয়নে ভূমি অফিসের নতুন ভবন কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবৈধ ক্যাসিনো সম্রাট মোস্তাফিজুর কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে নতুন মুখ হিসেবে মেয়র পদে মাঠে নেমেছেন মোঃ আব্দুল আলীম ৫০০ টাকায় সাংবাদিক তৈরির কারখানা “দৈনিক বাংলার সংবাদ” নামে একটি ভুয়া প্রতিষ্ঠান ইরাকের বিরুদ্ধে কুয়েত সীমান্ত চৌকিতে ড্রোন হামলার অভিযোগ পিরোজপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড।

ফ্যাসিস্ট হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী: ব্যারিস্টার ফুয়াদ

  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ১৯৭২ সালের সংবিধান মোতাবেক বিতাড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে শেখ মুজিবুর রহমান এখনও জাতির জনক এবং স্বাধীনতার ঘোষক বলে মন্তব্য করেন তিনি।

আজ (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ভিডিও বক্তব্যে বলেছেন যে তিনি পদত্যাগ করেননি এবং রাষ্ট্রপতিও কোনো পদত্যাগপত্র পাননি বলে জানিয়েছেন। এ প্রেক্ষিতে তিনি প্রশ্ন তোলেন, যদি পদত্যাগ না হয়ে থাকে, তাহলে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী হিসেবে বহাল আছেন কি না। তাহলে কি দেশে আজ দুটি সংসদ বা দুজন প্রধানমন্ত্রী রয়েছেন? একজন বিতাড়িত হয়েছেন, আরেকজন সেই আসনে বসে আছেন।

তিনি আরও বলেন, ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমান এখনও জাতির জনক এবং স্বাধীনতার ঘোষক হিসেবে বিবেচিত।

বিএনপির রাজনীতি নিয়েও সমালোচনা করে তিনি বলেন, সরকারি দল কিছু মূলধনকে পুঁজি করে যে রাজনৈতিক ব্যবসা শুরু করেছে, তা ইতোমধ্যে ঋণখেলাপিতে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, যে পুঁজি ইতোমধ্যে ক্ষয় হয়ে গেছে, সেটিকে কেন্দ্র করে আবারও ৭২-এর সংবিধান নিয়ে রাজনীতি শুরু করেছে বিএনপি। তার দাবি, বিএনপির রাজনীতি, আদর্শ ও শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক অঙ্গীকারের সঙ্গে ১৯৭২ সালের সংবিধানের কোনো সামঞ্জস্য নেই।

বর্তমান প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনি শুধুমাত্র জুলাইয়ের কারণে প্রধানমন্ত্রী, শহীদদের আত্মত্যাগের কারণে প্রধানমন্ত্রী, সংবিধানের কারণে নয়। যারা বাহাত্তরের সংবিধান নিয়ে রাজনীতি করছেন, তাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। পঞ্চম সংশোধনী পুনর্বহালের প্রস্তাবও ৭২-এর সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমান এখনও জাতির জনক ও স্বাধীনতার ঘোষক হিসেবে বিবেচিত। বর্তমান সরকারের একমাত্র বৈধতা ২০২৪ সালের গণঅভ্যুত্থান থেকে এসেছে, সংবিধান থেকে নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com