শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যশোরের কথিত আত্নগোপনে ছিলেন অপহরণ কারি আবিদ হোসেন প্রতিটি ওয়ার্ডে ফুটবল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ সরকারের ভাসানচর থেকে পালানো ৩৭ রোহিঙ্গা সন্দ্বীপ থেকে আটক দেশে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়নে কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত চাঁদপুরে দু’টি রেস্টুরেন্টকে জরিমানা তুরাগে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত তুরাগে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা পাঠানোর নির্দেশ মাউশি’র নাগেশ্বরীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে র‍্যাবের জালে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মানবপাচারের মামলায় মোশাররফের জামিন স্থগিত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ২৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহতের ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের মানবপাচারের মামলায় অভিযুক্ত মোশাররফ হোসেনকে (৪২) হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের আদালত এ আদেশ দেন।

আদালতে এদিন রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড.মো.বশির উল্লাহ। আসামিপক্ষে আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলাল।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।

তিনি জানান, ১৭ জুন মোশাররফকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। সেই জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষে আপিল বিভাগে আবেদন করে। সে আবেদনের শুনানি নিয়ে চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করে আদেশ দেন।

ইউরোপে অভিবাসনপ্রত্যাশী ২৬ বাংলাদেশি গত বছরের ২৮ মে লিবিয়ার মিজদাহ শহরে মানবপাচারকারীদের হাতে নিহত হন। একই ঘটনায় আহত হন আরও ১১ বাংলাদেশি। ওই ঘটনা নিয়ে দেশ-বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনার পর মানবপাচারকারীদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানাসহ দেশের বিভিন্ন থানায় ২৫টিরও বেশি মামলা হয়েছে।

গত বছরের ২৫ জুন তথ্য-প্রযুক্তি ব্যবহার করে হবিগঞ্জ সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহ মামুনের নেতৃত্বে মানবপাচারকারী চক্রের অন্যতম সহযোগী মোশাররফ হোসেনকে ফরিদপুরের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাইল গ্রামে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com