বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

সারাদেশে আরও ৪৭২০ জন টিকা নিলেন সিনোফার্মের

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ২৫০ বার পঠিত

বিশেষ প্রতিবেদক : সারাদেশে চীনের তৈরি সিনোফার্মের করোনা টিকা নিয়েছেন আরও ৪ হাজার ৭২০ জন। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৯২৬ জন এবং নারী দুই হাজার ৭৯৪ জন।

বৃহস্পতিবার দেশের বিভিন্ন হাসপাতালে তারা এই টিকা নেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশের আট বিভাগে সিনোফার্মের টিকা নিলেন ৩২ হাজার ৬৮৮ জন। তাদের মধ্যে পুরুষ ১৪ হাজার ৯৪৮ জন এবং নারী ১৭ হাজার ৭৪০ জন।

আজ টিকাগ্রহণকারী ৪ হাজার ৭২০ জনের মধ্যে ঢাকা বিভাগে নেন দুই হাজার ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭২ জন, রাজশাহী বিভাগে ৪৮৬ জন, রংপুর বিভাগে ১৫৮ জন, খুলনা বিভাগে ৭৩০ জন, বরিশাল বিভাগে ২০১ জন এবং সিলেট বিভাগে ২৫৮ জন।

এছাড়া আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নিয়েছেন আরও এক হাজার ৩৪৯ জন। তাদের মধ্যে পুরুষ ৬৫৯ জন ও নারী ৬৯০ জন।

গত ১৯ জুন থেকে রাজধানীসহ সারাদেশে চীনের উপহার দেয়া ১১ লাখ ডোজ টিকাদান শুরু হয়। তার আগে রাজধানীর কয়েকটি হাসপাতালে পরীক্ষামূলকভাবে কিছু সংখ্যক মানুষকে টিকা দেয়া হয়। আগে টিকা গ্রহণকারীদের মধ্যে ৩৬৮ জন দ্বিতীয় ডোজের টিকা নেন। তাদের মধ্যে পুরুষ ১৮৪ জন ও নারী ১৮৪ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com