বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

পদ্মা সেতুতে গ্যাসের পাইপলাইন বসানোর কাজ চলছে

  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২৩১ বার পঠিত

নিউজ ডেস্ক : পদ্মা সেতু দিয়েই গ্যাস যাবে দক্ষিণাঞ্চলে। আর তাই পদ্মা সেতুর গ্যাস লাইন স্থাপনের কাজ চলছে পুরোদমে। সেতুর সবগুলো রেলওয়ে স্ল্যাব বসে যাওয়ার পর এখন গ্যাস লাইন স্থাপনের কাজ চলছে। চীন থেকে সমুদ্রপথে চট্টগ্রাম বন্দর হয়ে ইতোমধ্যে প্রকল্প এলাকায় গ্যাস পাইপ আনার কাজ শুরু হয়েছে। সেতুর দুই পাড়ে এখন পাইপগুলো রাখার জন্য জায়গা তৈরি করা হচ্ছে।

চীন থেকে সমুদ্রপথে ১২ মিটার লম্বা ৫৩১টি পাইপ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। সেখান থেকে ৫টি পাইপ পদ্মা সেতুর মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ডে এসে পৌঁছায় বুধবার বিকেলে। শুক্রবার থেকেই ইয়ার্ডে শুরু হয় কর্মযজ্ঞ।

পাইপ যাতে মাটিতে লেগে না যায় সেজন্য দুই মাথা বরাবর বালুর বস্তা দিয়ে প্রায় তিন ফুট উঁচু করা হচ্ছে। একই সঙ্গে ট্রেনের মতো ক্রেন লাইনও স্থাপন করা হয়েছে। কারণ প্রায় সাড়ে ৫ মেট্রিক টন ওজনের পাইপগুলো টেইলর থেকে নামানো এবং ওয়ার্কশপে সরিয়ে নেয়ার কাজ চলে ক্রেনের মাধ্যমে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com