বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

১৫০ কোটি রুপির বিলাসবহুল বাড়ি নির্মাণ অভিনেতা ধানুশ

  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২৪৩ বার পঠিত

বিনোদন ডেস্ক : বিলাসবহুল বাড়ি নির্মাণ করছেন ভারতীয় তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ধানুশের এই বাড়িটি নির্মাণ হচ্ছে চেন্নাইয়ের পস গার্ডেনে। ১৯ হাজার স্কয়ার ফুটের এই বাড়িটি চার তলা হবে। এতে ১৫০ কোটি রুপি ব্যায় করছেন এই অভিনেতা।

গত ফেব্রুয়ারিতে এর ভূমি পূজা করেছিলেন ‘কারনান’ অভিনেতা। সেই সময় তার শ্বশুর কিংবদন্তি অভিনেতা রজনীকান্তও উপস্থিত ছিলেন।

বর্তমানে শুটিংয়ের জন্য যুক্তরাষ্ট্রে আছেন ধানুশ। নেটফ্লিক্সের ‘দ্য গ্রে ম্যান’ সিনেমার শুটিং করছেন তিনি। এই সিনেমা পরিচালনা করছেন ‘অ্যাভেঞ্জার্স’খ্যাত রুশো ব্রাদার্স অর্থাৎ অ্যান্থনি ও জোসেফ রুশো। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ক্রিস ইভান্স, রায়ান গসলিং ও অ্যানা ডি আর্মাসের মতো তারকা অভিনয়শিল্পী। এছাড়াও থাকছেন— জেসিকা হ্যানউইক, ওয়াগনার মৌরা ও জুলিয়া বাটলার।

ধানুশের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জাগামে থানধিরাম’। যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরে নাম ঠিক না হওয়া একটি তামিল সিনেমার শুটিং করবেন তিনি। এছাড়া শেখর কামুলার একটি সিনেমায় অভিনয় করছেন এই অভিনেতা। সিনেমাটিতে তার সঙ্গে আছেন সাই পল্লবী। আনন্দ এল রাইয়ের ‘আতরাঙ্গি রে’ সিনেমায় অভিনয় করছেন ধানুশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com