শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫ স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

জিম্বাবুয়ের সফরের জন্য দেশ ছেড়েছে বাংলাদেশ দল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ২১৯ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক : এক টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার জন্য জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওয়ানা হলো বাংলাদেশ ক্রিকেট দল। আজ ভোর ৪টায় কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে হারারের উদ্দেশ্যে আকাশে উড়লো টাইগার ক্রিকেটাররা।

হারারে যাওয়ার আগে অবশ্য কাতারের রাজধানী দোহায় যাত্রাবিরতি করবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেখানে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে নব নিযুক্ত স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের। শ্রীলঙ্কা থেকে তার দোহায় যাওয়ার কথা।

এরপর দোহা থেকে বাংলাদেশ দল সরাসরি উড়ে যাবে জিম্বাবুয়ের রাজধানী শহর হারারেতে। নতুন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের দক্ষিণ আফ্রিকা থেকে জিম্বাবুয়ে এসে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে।

এছাড়া বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের যুক্তরাষ্ট্র থেকে সরাসরি হারারেতে এসে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে।

৭ জুলাই জিম্বাবুয়ের সঙ্গে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ১৬ জুলাই শুরু হওয়ার কথা রয়েছে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করে বাংলাদেশ খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। ২৭ জুলাই শেষ হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com