শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এক মাসেই সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে দৃশ্যমান: পানিসম্পদ মন্ত্রী মাদবপুরে খাল কাটা কর্মসূচি উদ্বোধন করেন আনোয়ার হোসেন বেলাল যশোর সদর উপজেলা ঈদুল ফিতর জামাত অনুষ্ঠিত সিটিজেন নিউজ সম্পাদকের ঈদ শুভেচ্ছা দারিদ্র্য বিমোচনে ইসলামের নীতি-ই শ্রেষ্ঠ ও বাস্তবসম্মত; শেখ ফজলে বারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত ভালুকায় বাসের ধাক্কায় নিহত ২, আহত ৬ ঈদুল ফিতর:দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

কিশোরীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ২৩৯ বার পঠিত

বরিশাল প্রতিনিধি : বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ মামলায় বরিশালের হিজলা উপজেলার এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বরিশাল জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীম আজাদ সোমবার বিকালে আসামির অনুপস্থিতিতেই এই রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

দণ্ডিত বরুণ চন্দ্র মাঝির বাড়ি হিজলা উপজেলার বাহেরচর এলাকায়। আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান বিষয়টি জানিয়েছেন।

ওই কিশোরীর বাবার করা মামলায় বলা হয়, বরুণ তার মেয়েকে বিয়ের কথা বলে প্রেমের প্রস্তাব দেয়। মেয়েটি রাজি না হলে ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর বিকেলে তাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বরুণকে বিষয়টি জানালে সে অস্বীকার করে। এরপর ২০১০ সালের ২ জুন মেয়েটির বাবা বরুণের বিরুদ্ধে হিজলা থানায় ধর্ষণ মামলা করেন।

ওই বছরের ১৯ আগস্ট উপপরিদর্শক (এসআই) মহসিন উদ্দিন অভিযোগপত্র জমা দেন। সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তবে সে পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com