মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেনা শাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যের ডাক সু চির

  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২২৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : সেনা শাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যের ডাক দিয়েছেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চি। মঙ্গলবার সু চির আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ওই সময় থেকে গৃহবন্দি রয়েছেন অং সান সু চি। তার বিরুদ্ধে দুর্নীতিসহ কয়েকটি অভিযোগে একাধিক মামলা করা হয়। মঙ্গলবার একটি মামলার সাক্ষ্য গ্রহণের জন্য সু চিকে আদালতে হাজির করা হয়।

সু চির আইনজীবী মিন মিন সোয়ে পরে সাংবাদিকদের বলেছেন, ‘তিনি জনগণকে ঐক্যবদ্ধ ও অবিচল থাকার আহ্বান জানিয়েছেন।

রাজধানী নেপিদুর বিশেষ আদালতে সু চির বিরুদ্ধে আরেকটি রাষ্ট্রদ্রোহ মামলার সাক্ষ্য গ্রহণ হয়েছে। এতে সরকার পক্ষ যেসব নথি জমা দিয়েছে সেগুলো স্বাক্ষরিত নয় বলে বাতিলযোগ্য বলে দাবি করেছেন সু চির আইনজীবীরা।

মঙ্গলবার রাষ্ট্রদ্রোহ মামলায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্ট ও ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির জ্যেষ্ঠ নেতা মিও অংকেও আদালতে হাজিরা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com