বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

৮ বছর এক হলেন পার্থ-মিথিলা!

  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২৪১ বার পঠিত

বিনোদন প্রতিবেদক:  গান থেকে অভিনয়ে এসে সুনাম কামিয়েছেন ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া। অন্যদিকে রাফিয়াত রশিদ মিথিলাও গানের মানুষ হিসেবে পরিচিত। তারা জুটি বেঁধেছেন কিছু নাটকেও। ৮ বছর আগে রেদওয়ান রনি পরিচালিত ‘আয়না মহল’ নামের নাটকে সর্বশেষ তাদের দেখা গিয়েছিলো।

সেই বিরতি কাটিয়ে আবারও জুটি হয়ে হাজির হচ্ছেন দুই তারকা। তারা অভিনয় করেছেন ‘সুখী আত্মা’ নামের নাটকে। এর চিত্রনাট্য লিখেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় অলোক হাসান।

মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং চলছে।

পরিচালক জানান, ব্যাতিক্রমী এই নাটকের গল্পে পার্থ বড়ুয়ার চরিত্রের নাম অমিয়। মিথিলা অভিনয় করেছেন মিথি চরিত্রে।

জানা যায়, নাটকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন অমিয়। পাশাপাশি কবরফলক লেখেন। অফিসের বস একদিন তাকে নিজ মেয়ের কবরের জন্য একটি ফলক লিখে দিতে বলেন। যার নাম মিথি। চিকিৎসক জানিয়েছন, ক্যানসারে আক্রান্ত মিথি বেশি দিন বাঁচবেন না। বেঁচে থাকতে সে দেখে যেতে চায় তার সমাধিতে কী লেখা থাকবে!

কিন্তু এক পর্যায়ে অমিয়র সঙ্গে দেখা করেন মিথি। দুজনের মধ্যে সম্পর্ক হয়। পরিবারের বাধা উপেক্ষা করে অমিয়কে বিয়েও করেন তিনি। কিন্তু বাসর রাতেই মারা যায় মিথি।

আসছে ঈদুল আজহায় দীপ্ত টিভিতে দেখানো হবে নাটকটি, নিশ্চিত করলেন পরিচালক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com