বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

অভিনেত্রী মন্দিরা বেদির স্বামী আর নেই

  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২৩১ বার পঠিত

বিনোদন ডেস্ক : অভিনেত্রী মন্দিরা বেদির স্বামী রাজ কৌশল না ফেরার দেশে। তার বয়স হয়েছিল ৪৯।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আজ বুধবার (৩০ জুন) ভোরে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। রাজ কৌশলের এক ঘনিষ্ঠ বন্ধু মৃত্যুর খবরটি নিশ্চিত করে টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘এই খবর সত্যি। আজ ভোরে তার হার্ট অ্যাটাক হয়েছিল।’

অভিনেতা রোহিত রায় ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘রাজ আজ ভোর ৪.৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার হার্ট অ্যাটাক হয়েছিল। তার পরিবার কোনো প্রকার চিকিৎসা করানোর আগেই তিনি মারা গেছেন।’

‘অ্যান্থনি কৌন হ্যায়’, ‘পেয়ার ম্যায় কাভি কাভি’, ‘শাদি কা লাড্ডু’ প্রভৃতি সিনেমা পরিচালনার পাশাপাশি প্রযোজনা করেছেন রাজ কৌশল। এছাড়া ‘মাই ব্রাদার…নিখিল’ সিনেমাটিও তিনি প্রযোজনা করেছেন।

১৯৯৯ সালে অভিনেত্রী মন্দিরা বেদিকে বিয়ে করেন রাজ কৌশল। তাদের দুই সন্তান।

নির্মাতা রাজ কৌশলের মৃত্যুতে শোক প্রকাশ করছেন তার ঘনিষ্ঠজনরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com