রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সংসদের অধিবেশন শুরু অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়া আরও ৩ ইরানি নারী ফুটবলার দেশে ফিরবেন ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ উন্নয়ন টেকসই করতে কারিগরি পদে দক্ষ প্রকৌশলীদের নিয়োগ প্রয়োজন : মীর শাহে আলম জনগণের মুখে হাসি ফোটানোই এখন বিএনপির প্রধান লক্ষ্য: কেসিসি প্রশাসক মঞ্জু বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থেকে সঠিক সমাজ বিনির্মাণে কাজ করে যাবে : টুকু লাকসাম, মনোহরগঞ্জ ও লাকসাম পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

২৪ ঘণ্টায় আরও ১৩২ জনের মৃত্যু, শনাক্ত ৮৪৮৩

  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২২১ বার পঠিত

নিউজ ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩২ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ১৪ হাজার ৭৭৮ জন।

১ জুলাই সকাল ৮টা থেকে ২ জুলাই সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৪৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৩০ হাজার ৪২ জন।

আজ শুক্রবার (২ জুলাই) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫০৯ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৮ লাখ ২৫ হাজার ৪২২ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, খুলনা বিভাগে ৩৫ জন, বরিশাল বিভাগে ২ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬ জন করোনায় মারা গেছেন। তাদের মধ‌্যে সরকারি হাসপাতালে ৯৯ জন, বেসরকারি হাসপাতালে ২০ জন এবং বাসায় ১৩ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৮ দশমিক ২৭ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। সুস্থতার হার ৮৮ দশমিক ৭৫ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com