শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন মির্জা ফখরুল সাংবাদিকদের প্রযোজ্য ক্ষেত্রে ইতিবাচক লেখার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর কূর্মিটোলা ক্যাম্পে বিশুদ্ধ পানির কল উদ্বোধন করলেন আমিনুল হক কারাবন্দিদের মুক্তি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করলো কিউবা ভূরুঙ্গামারীতে ডেঙ্গু ও চিকুগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১০০ পরিবারকে ছাগল অনুদান লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন: মির্জা ফখরুল ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডিএনসিসি করোনা হাসপাতালে রোগীদের অবস্থা গুরুতর

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ২৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের আইসিইউতে এখন ১৩৯ জন ভর্তি আছেন বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক এ কে এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার এই তথ্য জানান তিনি।

ওই হাসপাতালে করোনা চিকিৎসার সার্বিক ব্যবস্থা তুলে ধরে নাসির উদ্দিন বলেন, ‌ বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালে ৪০৯ জন করোনা রোগী ভর্তি আছেন। এর মধ্যে ১৩৯ জন আইসিইউতে ভর্তি আছেন। বাকিরা এইচডিইউতে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে গত বুধবার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১০ জন মারা গেছেন।’

তিনি বলেন, ‘গত এই হাসপাতালে ৭০ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। তাদের প্রায় সবার অবস্থাই আশঙ্কাজনক। হাসপাতালে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।’

ঢাকার চেয়ে অন্যান্য জেলার করোনা রোগী এই হাসপাতালে বেশি ভর্তি হয়েছেন জানিয়ে এ কে এম নাসির উদ্দিন বলেন, ‌‘যারাই হাসপাতালে ভর্তি হচ্ছেন, তারা খুবই সিরিয়াস অবস্থায় আসছেন। অনেক সময় আমাদেরও কিছু করার থাকে না।’ এ অবস্থায় চলমান লকডাউনে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান নাসির উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com