শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডিএনএ পরীক্ষার পর মরদেহ হস্তান্তর

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ১৯৪ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার হওয়া ৫২ জনের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হচ্ছে। ডিএনএ পরীক্ষার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।

আজ শুক্রবার (৯ জুলাই) নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল ইসলাম বলেন, মরদেহগুলোর ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে।

জানা গেছে, নিহত ৫২ জন দগ্ধ হয়ে কারখানার ৪ তলায় মারা যান। মরদেহগুলো একেকটি প্লাস্টিক মোড়কে রেখে তা হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন, কারখানার চতুর্থ তলায় মরদেহগুলো তল্লাশি করে পাওয়া গেছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল দাহ্য পদার্থ থাকায় আগুন দীর্ঘক্ষণ জলে বলে ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা গেছে। কারখানার গেট বন্ধ থাকায় শ্রমিকরা বের হতে পারছিল না বলে স্বজনরা অভিযোগ করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com