বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

ভারতে রাজস্থানে বজ্রপাতে ২০ জনের মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২৩৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজস্থানের রাজধানী জয়পুর এবং রাজ্যের আরও বেশ কয়েকটি স্থানে বজ্রপাতের ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জয়পুরের কাছাকাছি অবস্থিত দ্বাদশ শতাব্দীর আমির প্রাসাদের কাছে বজ্রপাতের ঘটনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই প্রাসাদের কাছে বৃষ্টির সময় একটি ওয়াচ টাওয়ারে উঠে বেশ কয়েকজন সেলফি তুলছিলেন। সে সময় হঠাৎ করেই বজ্রপাত আঘাত হানে। এতে হতাহতের ঘটনা ঘটে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াচ টাওয়ারের ওপর ডজনখানেক মানুষ সেলফি তোলায় ব্যস্ত ছিলেন। তখনই বজ্রপাতের ঘটনা ঘটে। তবে বজ্রপাতের সময় আতঙ্কে ওয়াচ টাওয়ার থেকে লাফিয়ে পড়ার কারণে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ঘটনাস্থলে ২৭ জন ছিলেন। এদিকে নিহতদের পরিবার প্রতি ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

এদিকে আমির প্রাসাদ ছাড়াও রোববার রাজস্থানের আরও কয়েকটি স্থানে বজ্রপাতের ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বারান এবং জালাওয়ারে একজন করে, কোটায় চারজন এবং ধলপুর জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সাতজনই শিশু।

বজ্রপাতের ঘটনায় মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মোদি বলেন, রাজস্থানের বিভিন্ন স্থানে বজ্রপাতের ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। তাদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।

রোববার রাজস্থানের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার সকালে দেশের উত্তরাঞ্চলে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com