বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

নিয়মিত দারুচিনি খেলে শরীর ও ত্বকের জন্য উপকারী

  • আপডেট টাইম : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২৪৬ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক : সুস্বাদু মসলা হিসেবে দারুচিনি ব্যাপকভাবে পরিচিত। শুধু রান্নায় গন্ধ বৃদ্ধি নয়, শরীর ও ত্বকের জন্য মসলাটি উপকারী। নিয়মিত দারুচিনি খেলে যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়-

হৃগরোগের আশঙ্কা কমায় : গবেষণায় দেখা গেছে, যাদের টাইপ টু ডায়াবেটিস আছে তারা প্রত্যেকদিন আধ চা চামচ করে দারুচিনি খেলে ট্রাইগ্লিসারাইড বা খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমে। এতে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকে।

প্রদাহ কমায় : শরীরে যে কোনও ধরনের প্রদাহ কমানোর ক্ষমতা রয়েছে এই মসলায়। কোনও টিস্যুর ক্ষতি হলে বা শরীরে কোথায় আঘাত পেলে দারুচিনি খেলে উপকারিতা পাওয়া যায়।

অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে : ২৬ রকমের মসলার মধ্যে দারুচিনিতে সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। প্রতিদিন এই মসলা খেলে স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের উজ্জ্বলতাও বাড়ে।

মেদ ঝরাতে সাহায্য করে : রোজ সকালে স্মুদির মধ্যে এক চিমটে দারুচিনি গুঁড়ো ফেলে দিন। এটা শরীরের বিপাকের হার বাড়াতে সাহায্য করে। তাই শরীরচর্চার পর যদি কোনও রকম স্বাস্থ্যকর পানীয় খাওয়ার অভ্যাস থাকে, তার মধ্যেও দিতে পারেন এই গুঁড়ো।

ইনসুলিন হরমোনের কাজে সাহায্য করে : টাইপ টু ডায়াবেটিসের মতো কোনও রোগ থাকলে শরীর ইনসুলিন হরমোনের সঙ্গে ঠিক মতো মানিয়ে নিতে পারে না। সেই কাজে সাহায্য করে দারুচিনি।

রক্তে শর্করার মাত্রা কমায় : প্রতিদিন ২ চা চামচ করে দারুচিনি খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

ক্যানসারের ঝুঁকি কমায় : এক গবেষণায় দেখা গেছে, অন্ত্রের ক্যান্সার নিয়ন্ত্রণে কার্যকর দারুচিনি। নিয়মিত দারুচিনি খেলে অন্ত্রের ক্যান্সারের ঝুঁকি কমে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com