শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

ইরাকে করোনা ডেডিকেটেড হাসপাতালে আগুনে পুড়ে নিহত ৫২

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২৩২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে করোনা ডেডিকেটেড হাসপাতালে আগুন লেগেছে। এতে কমপক্ষে ৫২ জন মারা গেছেন।

আজ মঙ্গলবার (১৩ জুলাই) আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার শেষ রাতে দক্ষিণের নাসিরিয়া শহরের আল-হুসেইন হাসপাতালে ভয়াবহ আগুন লাগে।

ওই হাসপাতালের মুখপাত্র বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে আগুন লাগার পর অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরিত হয়।

স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামিল বলেছেন, ৭০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে এখন পর্যন্ত ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও কেউ আটকে আছেন কি না, তা দেখা হচ্ছে।

এদিকে, করোনা ইউনিটে আগুন ছড়িয়ে পড়ার পর হাসপাতালের সামনে ভিড় করেন অনেকে। এখনও অনেক রোগী সেখানে আটকে পড়েছেন বলে দাবি করেন তাদের স্বজনরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com