ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে উপজেলার প্রশাসন ও পুলিশ বাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ জব্দের পর ধ্বংস করেছে। ২৩ শে এপ্রিল বৃহস্পতিবার বিকেলে উপজেলার জাহানপুর ইউনিয়ন অন্তর্গত মুকুন্দপুর গ্রামে গোপন সংবাদ ভিত্তিতে উপজেলা প্রশাসন ও
পুলিশ বাহিনীর যৌথ অভিযানে ৫ হাজার লিটার চোলাই মদ জব্দ করার পর জনসম্মুখে তা ধ্বংস করা হয়।পুলিশ সুত্রে জানা গেছে যে,নওগাঁ জেলা পুলিশ সুপাররের নির্দেশনায় ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান এর নেতৃত্বে একটি চৌকস টহল দল এই ঝটিকা অভিযান পরিচালনা করেন।