বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

ঈদে আসছেন ডিপজল ‘ঈদ মোবারক’

  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২২৬ বার পঠিত

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। প্রযোজক হিসেবেও সমান সফল। ঈদ উৎসবে বরাবরই প্রেক্ষাগৃহে থাকেন তিনি, এবারো তার ব‌্যতিক্রম নয়। তবে এবার চলচ্চিত্র নিয়ে নয়, বরং একটি গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হতে যাচ্ছেন এই অভিনেতা।

ঈদ উপলক্ষে ‘ঈদ মোবারক’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন রাজিব। গানটির কথা লিখেছেন পল্লী মালেক। এ গান নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন ডিপজল। তার বিপরীতে দেখা যাবে শিরিন শিলাকে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মনতাজুর রহমান আকবর। কোরিওগ্রাফি করেছেন সাইফ খান কালু।

আজ রোববার (১৮ জুলাই) মুক্তি পাবে গানটি। এ উপলক্ষে আজ বিকালে এফডিসির ভিআইপি প্রজেকশন হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মোড়ক উন্মোচনের মধ‌্য দিয়ে মুক্তি পাবে এটি।

মনোয়ার হোসেন ডিপজল একের পর এক সিনেমা প্রযোজনা করে যাচ্ছেন। চলতি বছরের শুরুর দিকে এই অভিনেতা ১২ মাসে ১২টি সিনেমা নির্মাণের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় কয়েকটি সিনেমার নির্মাণ কাজ শেষ করেছেন।

সর্বশেষ ‘ঘর ভাঙা সংসার’ নামে সিনেমার শুটিং করেন ডিপজল। তার অভিনীত ও প্রযোজিত ‘সৌভাগ্য’ সিনেমাটি গত ঈদুল ফিতরে সারা দেশে মুক্তি পায়। ইতোমধ্যে ডিপজলের নতুন সিনেমা ‘মানুষ হলো অমানুষ’, ‘বাংলার হারকিউলিস’, ‘যেমন জামাই তেমন বউ’-এর কাজ শেষ হয়েছে। এগুলো পর্যায়ক্রমে মুক্তি পাবে বলে জানান এই অভিনেতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com