বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

মারা গেছেন সাবেক আইজিপি ও সচিব বুরহান সিদ্দিকী

  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৩৯ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও সাবেক সচিব এ ওয়াই বি আই সিদ্দিকী (বুরহান সিদ্দিকী) মারা গেছেন।

শনিবার মধ্য রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এছাড়া, বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বুরহান সিদ্দিকী।

আজ রোববার (১৮ জুলাই) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়। আজ সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্সে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

পুলিশ জানায়, তিনি ১৯৭০ সালে এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ২৭ সেপ্টেম্বর ১৯৯৮ থেকে ৭ জুন ২০০০ সাল পর্যন্ত সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি পানি সম্পদ ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব পদে তার তৃতীয় চুক্তির মেয়াদ ৩১ ডিসেম্বর ২০০৩ সালে শেষ হয়। ২০০৪ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন তিনি। এরপর আন্তর্জাতিক পানি গবেষণা, আইনশৃঙ্খলা ও উন্নয়ন প্রকল্পের এসএমই এবং পরামর্শক হিসাবে কাজ করেছেন। তিনি বিটিভির তালিকাভুক্ত সংগীতশিল্পী ছিলেন।

১৯৮৯-৯০ সালে নামিবিয়ায় যুদ্ধকালে বুরহান সিদ্দিকী ছিলেন দেশটিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার। আর হাইকমিশনার হিসেবে জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা মিশনে প্রধান লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বুরহান সিদ্দিকী ১৯৪৫ সালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে তিনি রেহানা সিদ্দিকীকে বিয়ে করেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com