সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী উত্তরা স্কয়ার ভবনে হামলা–ভাঙচুর: গুজব ও উত্তেজনায় পরিস্থিতি ঘোলাটে ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না : সড়ক পরিবহন মন্ত্রী কুমিল্লা নগরবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো : ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৯৬ ক্যান বিয়ার ও ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ২২৯ বার পঠিত

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। রাজের বিরুদ্ধে অভিযোগ তিনি পর্ন ছবি বানিয়েছেন। পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে সেইসব ছবি ছড়িয়ে দিতেন মুঠোফোনে, এ অভিযোগও এসেছে।

এ বিষয়ে মুম্বাই প্রশাসনের উপর মহল থেকে জানানো হয়েছে, ২০২১-এর ফেব্রুয়ারিতে প্রশাসনের সাইবার অপরাধ দমন শাখায় পর্ন তৈরি এবং কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই রাজ কুন্দ্রাকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে।

আরও জানা গেছে, ঘটনার মূল ষড়যন্ত্রকারী রাজ। সে সম্পর্কে যথেষ্ট তথ্য-প্রমাণ হাতে রয়েছে মু্ম্বাই পুলিশের।

বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, গ্রেফতারের আগে অর্থ পাচার কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অপরাধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করে তাকে।

প্রসঙ্গত, ২০১৩ সালে মৃত গ্যাংস্টার ইকবাল মির্চির সঙ্গে অর্থ পাচার কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ ছিল রাজের বিরুদ্ধে। তারই তদন্তে অভিনেত্রীর স্বামীকে সমন পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com