মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এখন উন্নয়নের রোল মডেল বাংলাদেশ: কৃষিমন্ত্রী

  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২১৬ বার পঠিত

নিউজ ডেস্ক : বিশ্বে বাংলাদেশ এখন আর দারিদ্র্যের নয়, বরং উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিত বলে জানিয়েছেন,কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশনায় পরিকল্পনা কমিশন সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে। তা বাস্তবায়নের ফলেই এ সাফল্য এসেছে।

আজ রোববার (১ আগস্ট) তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি ‘পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম এর সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য।

কৃষিমন্ত্রী বলেন, ড. শামসুল আলম গত ১২ বছরে পরিকল্পনা প্রণয়নে অসাধারণ সাফল্য দেখিয়েছেন ও সুনাম অর্জন করেছেন। তার কর্মদক্ষতা, সততা ও পেশাগত জ্ঞান দিয়েই প্রতিমন্ত্রী হয়েছেন। এ সাফল্য দেশের কৃষিবিদদের জন্য গৌরবের ও সম্মানের।

সাধারণ অর্থনীতি বিভাগে গত ১২ বছরের কাজ ও সাফল্য তুলে ধরে সংবর্ধিত অতিথি পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রতিমন্ত্রী হিসেবে কাজের বিস্তৃতি ও ব্যাপ্তি বেড়েছে। এ দায়িত্বকে গৌরবান্বিত করে যেতে চাই। দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই।

তিনি বলেন, গত ১২ বছরে গৃহীত বাস্তবসম্মত পরিকল্পনাই দেশকে উচ্চ প্রবৃদ্ধিতে যাওয়ার পথ দেখিয়েছে।

বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি ও বিমান বাংলাদেশের চেয়ারম্যান সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহকর্মী-সহপাঠী, সমিতির মহাসচিব ড. মিজানুল হক কাজল, সহসভাপতি সারোয়ার মাহমুদ প্রমুখ প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রীর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম ও মানপত্র পাঠ করেন আফরোজা রহমান।

এ সময় দেশ-বিদেশ থেকে প্রায় ৫ শতাধিক নবীন-প্রবীণ কৃষি অর্থনীতিবিদ ও সমিতির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com