বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

করোনার র‌্যাপিড টেস্ট শুরু হয়েছে বিএসএমএমইউতে

  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রোগীদের জন্য করোনাভাইরাস দ্রুত শনাক্তকরণে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে।

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীরা কেবিন ব্লকের আন্ডারগ্রাউন্ডে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে এই পরীক্ষা করার সুযোগ পাবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি মেডিসিন বিভাগের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারিসহ অনান্য সমস্যা মোকাবিলা করে যাচ্ছেন।’

‘সরকার উপজেলা পর্যায়েও করোনাভাইরাস শনাক্তকরণের ব্যবস্থা করেছে। আমি গ্রামের মানুষকে অনুরোধ করব, করোনাভাইরাস সংশ্লিষ্ট কোনো লক্ষণ দেখা দিলেই উপজেলায় গিয়ে টেস্ট করবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হওয়ায় রোগীদের ভর্তি, অপারেশন করাসহ জরুরি চিকিৎসা দ্রুততার সঙ্গে করা সম্ভব হবে। মহতী এই সেবা কার্যক্রম প্রয়োজনে ভবিষৎতে বহির্বিভাগেও চালু করা হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com