বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ খেলার তিন চ্যানেলে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৯০ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : অনেক জল্পনা-কল্পনা নানা আলোচনা-সমালোচনার পর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া-সিরিজ। ৫ ম্যাচের এই সিরিজ শুরু হবে আজ মঙ্গলবার (৩ আগস্ট) থেকে।

হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। একই সময়ে সিরিজের বাকি ম্যাচগুলো হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট।
করোনাকালীন এই সিরিজে বরাবরের মতো থাকছে না কোনো দর্শক। ঘরে বসে টিভির পর্দায় কিংবা ল্যাপটপ-মোবাইলে উপভোগ করতে হবে খেলা।

দেশের তিনটি চ্যানেলে খেলাগুলো দেখানো হবে। একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টস, গাজী টিভি ও বাংলাদেশ টেলিভিশনে সরাসরি খেলা দেখা যাবে। আর অনলাইনে খেলা দেখা যাবে র‍্যাবিটহোলস্পোর্টসে।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। সবগুলোই ছিল বিশ্বকাপের আসরে। এই প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে দেশ লাল সবুজের প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com