শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় অ্যাপ সুগার ড্যাডি’ নিষিদ্ধ করছে গুগল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ২৬০ বার পঠিত

তথ্য-প্রযুক্তি ডেস্ক : নিজেদের প্লাটফর্ম থেকে যৌনতাকেন্দ্রিক কনটেন্ট সরাবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। এরই অংশ হিসেবে গুগল প্লে-স্টোর থেকে ‘সুগার ড্যাডি’ সংক্রান্ত অ্যাপ নিষিদ্ধ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী ১ সেপ্টেম্বর এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে গুগল।

‘সুগার ড্যাডি’ বলতে এমন সম্পদশালী বয়স্ক ব্যক্তিকে বোঝানো হয়, যিনি যৌন সম্পর্কের বিনিময়ে কোনো তরুণীকে আর্থিক সুবিধা দিয়ে থাকেন। আর এ ধরনের সম্পর্ক তৈরির প্লাটফর্ম হিসেবে কাজ করে এমন অ্যাপগুলো ‘সুগার ড্যাডি অ্যাপ’ নামে পরিচিত।

গুগলে ‘সুগার ড্যাডি’ শ্রেণির অ্যাপের মধ্যে রয়েছে- ‘মিলিয়নেয়ার সিঙ্গেলস’, ‘সিকিং অ্যারেঞ্জমেন্ট’ ও ‘স্পয়েল’। এছাড়া কিছু কিছু অ্যাপের নামে সরাসরি ‘সুগার ড্যাডি’ রয়েছে।

‘স্পয়েল’ অ্যাপের পরিচিতিতে বলা হয়েছে, এখানে আপনি গোপন সমঝোতায় আসতে চায় এমন সম্পদশালী ‘সুগার ড্যাডি’ খুঁজে পাবেন।
গুগলের একজন মুখপাত্র বলেন, আমরা সবসময় আমাদের ডেভেলপার ও অংশীদারদের সমর্থন করে যেতে চাই। একই সঙ্গে আমাদের প্লাটফর্ম যেনো ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ অভিজ্ঞতা দেয় সেদিকেও লক্ষ্য রাখতে চাই। আমরা বিভিন্ন দেশের নীতিনির্ধারক ও নিরাপত্তা বিশেষজ্ঞদের থেকে নেওয়া প্রতিক্রিয়া থেকেই এই ধরনের অ্যাপের বিষয় সিদ্ধান্ত নিয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com