শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প নোয়াখালীতে এমপি শাহজাহানের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর বিশ্বব্যাপী সারের মূল্য বৃদ্ধি, ভেনেজুয়েলা থেকে সার আমদানির অনুমোদন যুক্তরাষ্ট্রের মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন মির্জা ফখরুল সাংবাদিকদের প্রযোজ্য ক্ষেত্রে ইতিবাচক লেখার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর কূর্মিটোলা ক্যাম্পে বিশুদ্ধ পানির কল উদ্বোধন করলেন আমিনুল হক কারাবন্দিদের মুক্তি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করলো কিউবা ভূরুঙ্গামারীতে ডেঙ্গু ও চিকুগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি

  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩০৬ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : যুবলীগের কেন্দ্রীয় আইন সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে সংগঠন থেকে অব‌্যাহতি দেয়া হয়েছে।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘জয় বাংলা স্লোগান নিয়ে কটাক্ষ করায়, আদর্শবিরোধী কথাবার্তা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
সম্প্রতি আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে পুষ্পস্তবক অর্পণ এবং রাজনৈতিক স্লোগান দেওয়ায় শরীয়তপুরের পালং মডেল থানার ওসি আকতার হোসেন-এর তীব্র সমালোচনা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং যুবলীগের কেন্দ্রীয় আইন সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে আপলোড করা ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আপনারা জানেন যে গতকালকে শেখ কামাল সাহেবের জন্মদিনে শরীয়তপুরের পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন আওয়ামী লীগের দলীয় স্লোগান দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই জিনিসটা দেখার পর আমার কাছে মনে হয়েছে দু’য়েকটা কথা বলা দরকার।’

ব্যারিস্টার সুমন বলেন, ‘এর মাধ্যমে আওয়ামী লীগ, দেশ ও পুলিশ ডিপার্টমেন্টের ক্ষতি করেছেন ওসি আক্তার হোসেন। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন যে, বাংলাদেশ আওয়ামী লীগের স্লোগান দেওয়ার মানুষ কী এতোই কম যে একজন ওসি সাহেবের এই স্লোগান দিতে হবে? আমি খেয়াল করে দেখলাম, উনি বলছেন আবেগ থেকেই স্লোগান দিয়েছেন। আমার কথা হচ্ছে, আপনি যখন সরকারি দায়িত্বে থাকবেন কিংবা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন, তখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আবেগ দেখানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বিরুদ্ধে পানিশমেন্ট নিয়ে আসা উচিত।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com