রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কালের সাক্ষী সুনামগঞ্জের হুরার কান্দা জামে মসজিদ, সংরক্ষণের দাবি এলাকাবাসীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক প্রাথমিকে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা: সংসদে শিক্ষামন্ত্রীর ঘোষণা বরগুনা জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স খাগড়াছড়িতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর তালিকা পুনরায় যাচাই করা হবে : ফারজানা শারমীন বগুড়ায় ৪৪০ জন মানুষের মাঝে ঈদ উপহার দিল যুব রেড ক্রিসেন্ট প্রাথমিক বিদ্যালয়ে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে : মিলন

পোশাক শ্রমিকদের দ্বিতীয় দফায় টিকা দেয়া শুরু

  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : তৈরি পোশাকখাতের শ্রমিকদের দ্বিতীয় দফায় করোনাভাইরাসের টিকা দেয়া শুরু হয়েছে। এ দফায় টিকা দেয়া হয় নারায়ণগঞ্জে মিথিলা গ্রুপের কারখানায় কর্মরত শ্রমিকদের।

আজ রোববার (৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য পোশাক ও বস্ত্রশিল্পের সব শ্রমিককে দ্রুত টিকাদান কার্যক্রমের আওতায় আনার বিকল্প নেই।

এ সময় বিজিএমইএ সভাপতি সব পোশাক কারখানাকে করোনা প্রতিরোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি পালনের জন্য আহবান জানান।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মিথিলা গ্রুপের কারখানায় কর্মরত শ্রমিকদের টিকা প্রদানের সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, মিথিলা গ্রুপের চেয়ারম্যান আজহার খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা ও আড়াইহাজার উপজেলার সিভিল সার্জন।

গত ১৮ জুলাই থেকে গাজীপুরে পোশাক শ্রমিকদের করোনা টিকা প্রদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com