রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক কাউন্সিলর মিন্টু দুই দিনের রিমান্ডে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ালো এনবিআর কাউকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত করা যাবে না—সেলিম উদ্দিন গণভোটের রায় বাস্তবায়ন করার আগে সংবিধানে সংশোধন আনতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন বরিশালে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা বগুড়া-৬ উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সিটিটিসি’র অভিযানে ৯ জন মাদকসেবী গ্রেফতার মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির প্রভাব: শাহজালাল বিমানবন্দরে ৫০০ ফ্লাইট বাতিল, ৫৩৯টি ফ্লাইট পরিচালিত

খাগড়াছড়িতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলে এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার সকালে  জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা ড. সুমন বড়ুয়া, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইয়াসিন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ( ক্যাব  ) এর  জেলা সভাপতি কে এম আবু তাহের, সিআরবির প্রতিনিধি মো. আব্দুর রউফ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইউসুছ বিভিন্ন বিভাগীয় প্রদান, ভোক্তা সংগঠনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় নিরাপদ পণ্য ও ভোক্তা স্বার্থ নিশ্চিত করার জন্য  জনসচেতামুলক কার্যক্রম বাড়ানোর পাশাপাশি মনিটরিং,বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ভোক্তাঅধিকার আইন ২০০৯ অধিকতর কার্যকর ও যুগোপযোগী করা, অনলাইন ও ই কমার্স প্লাটফর্মে বিক্রিত পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা জন্য ডিজিটাল মার্কেটিং ও ডিজিটাল কর্মাস পরিচালনা নির্দেশিকা ২০২১ বাস্তবায়নসহ ক্যাবের পক্ষ থেকে ৪ দফা দাবী জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com