মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদে নারীর টানে ভোলায় ফিরতে শুরু করেছে মানুষ, জননিরাপত্তায় কোস্টগার্ড বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফর, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার অঙ্গীকার হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুণী স্নান অনুষ্ঠিত ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন মিরপুরে ৩১৭ শিশুকে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাইকেল উপহার যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬ ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’ হরমুজ প্রণালী সুরক্ষিত করতে মিত্রদের কাছে সাহায্যের দাবি ট্রাম্পের

সন্ধ্যায় ম্যাচ শেষ করে দেশে ফিরবে অস্ট্রেলিয়া

  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২৩৯ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: মিরপুর শের-ই-বাংলায় সন্ধ্যা ৬টায় বাংলাদেশের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। ৭ ঘণ্টা পর তারা দেশের বিমান ধরবে। বাংলাদেশে ম্যাচ খেলার পর বাড়তি সময় নষ্ট করতে চায় না অস্ট্রেলিয়া। এজন্য নিজেদের চার্টার্ড বিমানে দ্রুত দেশে ফিরবে। অজিদের বহনকারী কান্তাস এয়ারওয়েজের চার্টার্ড বিমানের আজ সোমবার বিকেলে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ঢাকায় পা রাখার পর অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে ইমিগ্রেশনের জন্য অপেক্ষা করতে হয়নি। তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। ঢাকায় নেমে সরাসরি বাসে উঠে বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে বেরিয়ে হোটেল ইন্টার কন্টিনেন্টালে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যায়। ২৭ জুলাই থেকে তারা পুরোটা সময় জৈব সুরক্ষা বলয়ে ছিলেন। তাদের সঙ্গে ছিল বাংলাদেশ দলও। ফেরার সময়ও তাদের ইমিগ্রেশন ফেস করতে হচ্ছে না। যেভাবে এসেছিলেন সেভাবেই তারা বিমান উঠবেন। করোনা মহামারিতে সিরিজ আয়োজন করতে অস্ট্রেলিয়ার কঠিন সব শর্ত মেনে নিয়েছিল বিসিবি।

সফলভাবে সিরিজ আয়োজন করে বিসিবিও নিজেদের চ্যালেঞ্জ জিতেছে। প্রথমবার অস্ট্রেলিয়া ও বাংলাদেশ পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। দুই ম্যাচ হাতে রেখে বাংলাদেশ তৃতীয় ম্যাচে জিতে নেয় সিরিজ। অস্ট্রেলিয়া চতুর্থ ম্যাচে জয়ের দেখা পায়। আজ জিতলে মুখে কিছুটা হাসি নিয়ে দেশে ফিরতে পারবেন তারা। বাংলাদেশ শেষ ম্যাচেও জিতলে বড় গ্লানি নিয়ে ফিরতে হবে ম্যাথু ওয়েডের দলকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com