বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

দিল্লিতে বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২২৩ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন করেছে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন। রোববার এ উপলক্ষে হাইকমিশন নানা কর্মসূচি গ্রহণ করে। হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ রাতে জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, বঙ্গমাতার জন্মদিন পালন উপলক্ষে নয়াদিল্লীর বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ ইমরানসহ দূতাবাসের কর্মকর্তা – কর্মচারী ও স্টাফরা ৮ আগস্ট সন্ধ্যায় বঙ্গবন্ধু ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এ উপলক্ষে দূতাবাসের বঙ্গবন্ধু হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করে শোনানো হয়।
তিনি বলেন, এছাড়াও দূতাবাসের হাইকমিশনার মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় হাইকমিশনার মোহাম্মদ ইমরান বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন একজন মহীয়সী সংগ্রামী নারী, যিনি নিভৃতে বঙ্গবন্ধুর রাজনৈতিক সংগ্রাম এগিয়ে নিয়েছেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন একেবারেই সাধারণ বাঙালি রমণীর প্রকৃত রূপ। তিনি একদিকে তার সন্তানদের আদর্শ শিক্ষায় বড় করেছেন, সংসার সাজিয়েছেন। অন্যদিকে স্বাধীনতা আন্দোলন ধাপে ধাপে এগিয়ে নিতে বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা জুগিয়েছেন।

আলোচনায় অন্যান্যের মধ্যে দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম আজাদ এনডিসি, এএফডব্লিউসি, মোহাম্মদ জিয়াউর রহমান এনডিসি, পিএসসি অংশ নেন।

অনুষ্ঠানে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ও ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়। উল্লেখ্য, নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি দূতাবাসের পরবর্তী অনুষ্ঠানেও প্রদর্শন করা হবে। শেষে বঙ্গমাতার আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com