রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ তদন্ত কমিটি গঠন: তিন দিনের মধ্যে প্রতিবেদন প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সেবায় কাজ করতে চান আমিনুল ইসলাম সুমন পবিত্র ঈদুল ফিতর উৎসবে বিভিন্ন মসজিদে উপস্থিত সায়ন্তিকা ব্যানার্জি ও ববি হাকিম ঈদের দিন মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী এক মাসেই সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে দৃশ্যমান: পানিসম্পদ মন্ত্রী মাধবপুরে খাল কাটা কর্মসূচি উদ্বোধন করেন আনোয়ার হোসেন বেলাল

২১৭ নতুন ইমোজি নিয়ে এল হোয়াটসঅ্যাপ

  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৭৫ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক : নতুন প্রজন্মের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত আপডেট নিয়ে আসছে। কিছুদিন আগে ফটো এবং ভিডিও ফিচারের জন্য ভিউ ওয়ানস অপশন এনেছিল। বর্তমানে হোয়াটসঅ্যাপে মাল্টি ডিভাইজ সাপোর্ট ও এনক্রিপ্টেড ব্যাকআপ অপশন রয়েছে। জানা গেছে, আরও নতুন কিছু আনতে যাচ্ছে ফেসবুকের মালিকানাধীন এই সংস্থা।

অ্যানড্রোয়েড অ্যাপের বিটা ভার্সনের জন্য ইমোজিতে কিছু মজাদার আপডেট আসতে চলেছে, যা চ্যাটিংয়ের অভিজ্ঞতা আরও মজাদার করে তুলবে বলেই মনে করা হচ্ছে।

জনপ্রিয় ফিচার লিকার ওয়েবসাইট ডব্লিউএবিটাইনফোর রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ইমোজি সেবার পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে কর্তৃপক্ষ মতামত যাচাই করছে। বিশেষ করে অ্যানড্রোয়েড গ্রাহকদের জন্য এ সুবিধা নিয়ে আসা হবে। এ বছরই অ্যাপল লঞ্চ করেছে আইওএস-১৪।

এতে ৫ ইঞ্চি ব্রাইটনেস যুক্ত নতুন কিছু ইমোজি রয়েছে। এর মধ্যে রয়েছে জ্বলতে থাকা হৃদয়, নিশ্বাস ছাড়া মুখ, বেঁধে রাখা হার্ট। এছাড়া রয়েছে ১৩.১ আপডেটের আরও অনেক ইমোজি।

এগুলো যেহেতু শুধু অ্যাপলের জন্য করা হয়েছে। তাই অ্যানড্রোয়েড ব্যবহারকারীরা এগুলো এখনও হাতে পাননি। আইওএস-১৪.৫ ডিভাইস আপডেটে ব্যবহারকারীরা মোট ২১৭টি নতুন ইমোজি পেয়েছেন। এ সবগুলোই এবার অ্যান্ড্রয়েডে আসতে চলেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com