বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার শুরু আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বের মধ্যে ভারতে সব চেয়ে বেশি যক্ষা রোগের সংখ্যা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পদপ্রার্থী ঈদ মিলন উৎসবে এসে ব্যাপক সাড়া পেলেন ইনজুরিতে মাঠের বাইরে গাব্রিয়েল এপ্রিল মাসের শেষ নাগাদ ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সৈয়দ এমরান সালেহীন প্রিন্স জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অম্লান করে রাখা হবে : সংস্কৃতিমন্ত্রী ২৩ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি

হাইতিতে ভয়াবহ ভূমিকম্প, বহু প্রাণহানির আশঙ্কা!

  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৪২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র হাইতিতে শনিবার ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

১১ বছর আগে হাইতিতে ৭ মাত্রার ভূমিকম্পে প্রায় তিন লাখ মানুষের মৃত্যু হয়েছিল। ওই সময় যে পরিমাণ অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছিল তার জের দেশটিকে এখনও টানতে হচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিস সংস্থা ইউএসজিএস জানিয়েছে, পেটিট ট্রোউ ডি নিপ্পিস শহর থেকে আট কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। সেই হিসেবে কম্পনে তীব্রতা বেশি হওয়ার কথা এবং তাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

ভূমিকম্পের পরপর স্থানীয়রা আতঙ্কে বাড়ির বাইরে বের হয়ে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, বিপুল সংখ্যক বাড়িঘর ধসে পড়েছে এবং সড়কে বেশ কয়েকটি মৃতদেহ পড়ে আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com