শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দারিদ্র্য বিমোচনে ইসলামের নীতি-ই শ্রেষ্ঠ ও বাস্তবসম্মত; শেখ ফজলে বারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত ভালুকায় বাসের ধাক্কায় নিহত ২, আহত ৬ ঈদুল ফিতর:দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ফেসবুক অ্যাপে ফিরছে ভিডিও ও ভয়েস কল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২৫৩ বার পঠিত

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে ফেসবুক ব্যবহারকারীদের চ্যাট, ভয়েস এবং ভিডিও কলের জন্য আলাদাভাবে ‘মেসেঞ্জার’ অ্যাপ ব্যবহার করতে হয়। ২০১৪ সালে ফেসবুক তাদের মূল অ্যাপে চ্যাট সুবিধা বন্ধ করে দিয়ে মেসেঞ্জার অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করে। তবে এবার বদলে যাচ্ছে এ নিয়ম।

রয়টার্সের এক খবরে বলা হয়েছে, ফেসবুক ব্যবহারকারীদের এতদিন ভয়েস এবং ভিডিও কলের জন্য মেসেঞ্জার ব্যবহার করা লাগতো। কিন্তু এবার ফেসবুকের মূল অ্যাপেই এ সুবিধা মিলবে। বর্তমানে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এই ফিচার। মেসেঞ্জার ব্যবহার ছাড়াই ভয়েস ও ভিডিও কলের পদ্ধতি সহজ করতেই নতুন এই পদক্ষেপ ফেসবুক কর্তৃপক্ষের।
অবশ্য ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, মেসেজ, ভয়েস এবং ভিডিও কলের সম্পূর্ণ সুবিধা উপভোগের জন্য ব্যবহারকারীদের মেসেঞ্জার ব্যবহার করাটাই চালিয়ে যাওয়া উচিত।

ফেসবুক তাদের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম অ্যাপ ব্যবহারকারীদের একই সুতোয় বাঁধায় চেষ্টা করছে। এরই অংশ হিসেবে ইতিমধ্যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা পরস্পরের সঙ্গে যোগাযোগের সুবিধা পাচ্ছেন। জানা গেছে, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মধ্যেও মেলবন্ধনের চিন্তাভাবনা করছে ফেসবুক কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com