শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত ভালুকায় বাসের ধাক্কায় নিহত ২, আহত ৬ ঈদুল ফিতর:দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

ফেসবুক-গুগল-অ্যামাজনের ভ্যাট আদায়ের তথ্য এনবিআরকে দেয়ার নির্দেশ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২৪৭ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : গুগল, ফেসবুক, অ্যামাজন, মাইক্রোসফটসহ এ ধরনের অনিবাসী সেবা প্রতিষ্ঠান থেকে কর্তন করা ভ্যাট বা মূসক বিবরণীর তথ্য জাতীয় রাজস্ব বোর্ডে দাখিল করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি অনুমোদিত ব্যাংকগুলোর কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, গত ২৪ জুন জাতীয় রাজস্ব বোর্ডে অনুষ্ঠিত সভায় অনিবাসী কর্তৃক সরবরাহকৃত সেবার বিপরীতে মূসক কর্তনের মাসিক হিসাব বিবরণী দাখিল করার বিষয়ে সিদ্ধান্ত হয়।

ওই সিদ্ধান্ত অনুযায়ী অনিবাসী ফেসবুক, গুগল, অ্যামাজন এবং এ ধরনের অনিবাসী ব্যক্তি কর্তৃক প্রদত্ত সেবার বিপরীতে কর্তন করা মূসক-এর প্রতি মাসের হিসাব বিবরণী পরবর্তী মাসের ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলো জাতীয় রাজস্ব বোর্ড এবং সংশ্লিষ্ট মূসক এজেন্টের কাছে পাঠাবে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক একটি রিপোর্ট ফরমেট তৈরি করে দিয়েছে। অনিবাসী প্রতিষ্ঠানের সেবার বিপরীতে সাধারণ প্রাধিকারের আওতায় কিংবা বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমতি সাপেক্ষে বিদেশে পাঠানো অর্থের ওপর উৎসে কর্তিত মূসকের প্রতি মাসের হিসাব বিবরণী অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়ের মাধ্যমে পরবর্তী মাসের ৭ দিনের মধ্যে সদস্য (মূসক নীতি), জাতীয় রাজস্ব বোর্ড ও সংশ্লিষ্ট মূসক এজেন্টের কাছে পাঠাতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com