বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

দারুস সালাম এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত ৩

  • আপডেট টাইম : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ২০৭ বার পঠিত

ঢাকা : রাজধানীর দারুস সালাম এলাকায় সেলিনা হাসপাতালের সামনে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তিন যুবক গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র মো. সোহান, একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মো. রিয়ান এবং আরেকটি প্রতিষ্ঠানের গার্ড মো. ইমন।

শুক্রবার রাত নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) জরুরি বিভাগে নেয়া হয়েছে।

আহতের বন্ধু রাশেল জানান, আমরা দারুস সালামের সেলিনা হাসপাতালে গলি এলাকায় যাওয়া মাত্রই সোহানুর রহমান সোহান, ইমন, পাশা, রায়হান, সাকিবসহ ৮ থেকে ১০ জন কোনো কিছু বোঝার আগেই আমাদের উপর হামলা চালায়। পরে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢামেকে নেয়া হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছে।

তিনি জানান, আহতদের শরীর, গলা ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। কী কারণে তাদের উপর হামলা চালানো হয়েছে এ বিষয়ে আমরা কিছু জানি না। আহত ইমনের বাসা দারুস সালাম বড় মসজিদের পাশে হাকিম প্লাজা। বাবার নাম মজনু মিয়া। রিয়ানের বাসা মিরপুরেই, বাবা আব্দুল হান্নান। মোহাম্মদ সোহানের বাসা দারুস সালামের লালকুঠি এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দারুসসালাম এলাকায় তিন যুবক আহত হয়েছেন। তাদের শরীরে জখমের চিহ্ন রয়েছে। আহতদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com