বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

ফের মৃত্যু বেড়েছে রামেক করোনা ইউনিটে

  • আপডেট টাইম : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ২৪৪ বার পঠিত

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো আটজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এর আগের দিন মারা যায় ৪ জন। এটি ছিল তিনমাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু।

আজ শনিবার (২৮ আগস্ট) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানান৷

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে একজন করোনা পজিটিভ ও সাতজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর ২ জন, নাটোরের ২জন, চাঁপাইনবাবগঞ্জের ২জন, নওগাঁ ও পাবনার একজন করে মারা গেছে।

রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন নয় জন। এ নিয়ে ৪১৮টি ডেডিকেটেড বেডের বিপরীতে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ভর্তি রোগী আছেন ১৭৭ জন। এছাড়া আগের দিন রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ১৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে করোনা শনাক্তের হার কমে বর্তমানে ৮ দশমিক ৩৩ শতাংশে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com