বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জানালেন প্রধানমন্ত্রী ১২৫ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন বিগত সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী কুড়িগ্রামে ভুটানের অর্থনৈতিক জোন নির্মাণের অগ্রগতি সংসদকে জানালেন প্রধানমন্ত্রী মরহুম মঞ্জুরুল আলম মজনু ছিলেন : পরিশ্রম, মেধা, সাহসী ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত উলিপুরে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইনের উপছে পড়া ভীড় ভোগান্তিতে মোটরবাইক চালক নওগাঁয় আত্রাই নদীতে ডুবে শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন – জেলা প্রশাসক আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

নাইজেরিয়ার একটি স্কুল থেকে ৭৩ শিক্ষার্থী অপহরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি স্কুল থেকে বন্দুকধারীরা ৭৩ শিক্ষার্থীকে অপহরণ করেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের অপহরণের ঘটনা ঘটছে সেখানে। বুধবার আবারও ৭৩ শিক্ষার্থী অপহরণের শিকার হলো। খবর আল জাজিরার।

জামফারা রাজ্য পুলিশের মুখপাত্র মোহাম্মদ শিহু এক বিবৃতিতে জানিয়েছেন, কায়া গ্রামের একটি সরকারি স্কুলে হামলা চালায় বন্দুকধারীরা। এসময় তারা অস্ত্রের মুখে ভয় দেখিয়ে অপহরণ করে শিক্ষার্থীদের।

তিনি আরও জানান, পুলিশের একটি দল সামরিক বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের উদ্ধারে কাজ করছে।

নাইজেরিয়ার উত্তরাঞ্চল থেকে গত ডিসেম্বর পর্যন্ত এক হাজারের বেশি শিক্ষার্থী অপহৃত হয়। বন্দুকধারীরা তাদের বাবা মার কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণও দাবি করে। অনেককে মুক্তি দিলেও কিছু শিক্ষার্থী নিহত হয় তাদের হাতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com