বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

গৃহকর্মীকে নির্যাতনের মামলায় ডিবি কর্মকর্তার স্ত্রী কারাগারে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬২ বার পঠিত

 

নাটোর প্রতিনিধি : নাটোরে গৃহকর্মী নির্যাতনের মামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআইয়ের স্ত্রী সুমী খাতুনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদর আদালত এই আদেশ দেন।

এর আগে বুধবার রাতে নাটোর সদর উপজেলার পাইকোরদল গ্রামবাসী সুমী খাতুন ও তার মাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে রাতেই ওই ভুক্তভোগী গৃহকর্মীর মা বাদী হয়ে নাটোর সদর থানায় মামলা করেন।
সুমী খাতুন সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ভাবনি গ্রামের আসাদুলের মেয়ে। তার স্বামী ঢাকায় কর্মরত গোয়েন্দা পুলিশের এসআই খন্দকার আতিকুর রহমান। মামলার তদন্ত কর্মকর্তা এসআই জামাল ও নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই জামাল বলেন, বৃহস্পতিবার দুপুরের কিছু আগে ওই আসামিকে কোর্টে পাঠানো হয়। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

নির্যাতনের শিকার কিশোরীর চাচাতো ভাই জানান, তিন বছর আগে সদর হাসপাতালের সামনে আসামির সঙ্গে তার পরিচয় হয়। পরে আসামির বাসায় মাসিক ১২শ’ টাকা মজুরিতে চাচাতো বোনকে গৃহকর্মীর কাজে দেন। গৃহকর্মীর মজুরি বাবদ এক হাজার টাকা করে আট মাস দেওয়া হলেও আর কোনও টাকা পায়নি কিশোরীর পরিবার। বার বার বলার পরেও ওই কিশোরীকে বাড়ি আসতে দেওয়া হয়নি। এমনকি তার দাদা মারা গেলেও তাকে আসতে দেওয়া হয়নি। অবশেষে তার মা বার বার ফোন করলে বুধবার রাতে তাকে বাড়ি নিয়ে আসে আসামি ও তার মা।

কিশোরীর ভাবি বলেন, আমার ননদ বাড়ি পৌঁছার পর তাকে স্বজনদের কাছে আসতে বাধা দিচ্ছিলো আসামি। এ সময় সন্দেহ হলে ভালোভাবে লক্ষ্য করে দেখি তার মুখ ও হাতে আঘাতের দাগ। ১০ মিনিট যেতে না যেতেই আসামি তাকে নিয়ে চলে যেতে চান। এ সময় ননদের সঙ্গে কথা বললে সে জানায়, করোনাকালে তারা আসামির বাবার বাড়ি ভাবনি গ্রামে অবস্থান করছে। সেখানে বিভিন্ন অজুহাতে তার ওপর নির্যাতন করে আসামি সুমী।

ভুক্তভোগী গৃহকর্মীর অভিযোগ, আসামি তাকে দিয়ে গরু-ছাগলের ঘাস কেটে নেওয়াসহ নানা কাজ করাতো। সামান্য দোষেই তাকে হাতা ও লোহার প্লাস দিয়ে আঘাত করা হতো। গরম ইস্ত্রি চেপে ধরেও নির্যাতন করতো সুমী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com